মনপুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি। এছাড়াও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালিত হয়।
শনিবার সকাল ৮ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে দুপুর সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় বিএনপির দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, যুবলদ নেতা বাবুল হাওলাদারসহ অন্যান্যরা।
অপরদিকে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিব, উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, ওসি মাজাহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, সমবায় কর্মকর্তা মোঃ নাছির উদ্দিনসহ অন্যান্যরা।
