সর্বশেষঃ

তজুমদ্দিনে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তজুমদ্দিন প্রতিনিধি ॥ ভোলার তজুমদ্দিনে উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির উদ্যোগে পৃথকভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইব্রাহীম আসাদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ।
অন্যদিকে, বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম সারওয়ার আলম, জেলা যুবদলের সহসভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পাটওয়ারী, একেএম মহিউদ্দিন জুলফিকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দিবসটির চেতনা ও ঐতিহাসিক ঘটনাবলি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। বিভিন্ন কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।