ভোলায় দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
ইলিশা লঞ্চঘাটে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক

ভোলার ইলিশা লক্ষ্মীপুর লঞ্চঘাটে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ আল মামুন (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার লক্ষ্মীপুর লঞ্চঘাটে এ অভিযান চালানো হয়। ইলিশা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাট এলাকায় তল্লাশি চালানোর সময় আল মামুনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তাঁর কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক আল মামুন পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কলারাজা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার শাহাবুদ্দিন গাজী ও হোসনেয়ারা বেগমের ছেলে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল মামুন মাদক পাচারের উদ্দেশ্যে ভোলায় আসার কথা জানিয়েছেন। তবে তাঁর এ বক্তব্যের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইলিশা পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
