দৌলতখানে যৌতুকের দাবিতে স্ত্রীকে দাহ্য পদার্থে ঝলসে দেওয়ার অভিযোগ, স্বামী আটক
ভোলায় সরকারি শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ভোলা প্রতিনিধি
ভোলায় সরকারি শিশু পরিবারের বালক ও বালিকাদের অংশগ্রহণে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় চরনোয়াবাদ সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর, ভোলার উপপরিচালক রজত শুভ্র সরকার।
প্রতিযোগিতায় সরকারি শিশু পরিবারের বালক ও বালিকারা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশ নেয়। পরে এসব প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিশুদের সার্বিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এসব কার্যক্রম শিশুদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখে।
উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর সরকারি শিশু পরিবার পরিচালনা করে। এসব প্রতিষ্ঠানে এতিম শিশুদের ভরণপোষণ, শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা রয়েছে।
অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারী ও শিশুরা উপস্থিত ছিলেন।
