ভোলায় বিদ্যুতের তামাশায় অতিষ্ঠ জনজীবন, ওজোপাডিকো নিরব, ব্যাহত হচ্ছে উৎপাদন
ভেদুরিয়ায় কোস্ট সিএফটিএম প্রকল্পের সাথে সমঝোতা স্বারক ও উদ্বোধনী কর্মশালা

কোস্ট ফাউন্ডেশন, সিএফটিএম প্রকল্পের সাথে ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের সাথে সমঝোতা স্বারক ও উদ্বোধনী কর্মশালা ভোলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ২৫ মার্চ বৃহস্পতিবার উদ্বোধনী কর্মশালায় সভাপত্বি করেন ভেদুরিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম। বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মামুন আল ফারুক। কর্মশালায় রিসোর্সপার্সন হিসেবে সেশন পরিচালনা করেন কোস্ট ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ আমিনুল হক। কর্মশালা সঞ্চালনা করেন-কোস্ট ফাউন্ডেশনের সহকারি পরিচালক রাশিদা বেগম। এছাড়াও কর্মশালা অংশগ্রহণ করে ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব নিয়াজ মোর্শেদসহ সকল ইউপি সদস্যবৃন্দ ও সিএফটিএম প্রকল্পের কর্মীবৃন্দ।
কর্মশালায় বিশেষজ্ঞ অতিথি মামুন আল ফারুক বলেন, জলবায়ু পরিবর্তনরোধ করা যাবে না। তবে কমানো যেতে পারে, পরিবর্তনের সাথে টিকে থাকার উদ্যোগ নেয়া যেতে পারে। তার অংশ হিসেবে ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ সিএফটিএম প্রকল্পের সাথে জলবায়ু অভিযোজন বিষয়ক উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রনয়নে সম্মত হয়েছে। আমি আশাকরি সকলে আন্তরিকভাবে কাজ করলে এটা একটি মডেল হতে পারে। আমি কার্যক্রমের সফলতা কামনা করছি।
কর্মশালায় রিসোর্সপার্সন কোস্ট ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ আমিনুল হক বলেন, আমরা ভোলায় ভেদুরিয়া ইউনিয়নকে মডেল হিসেবে জলবায়ু বিপদাপন্নতা নিরুপন, অভিযোজন পরিকল্পনা ও বাজেট প্রস্তুতে কোস্ট, সিএফটিএম প্রকল্প কারিগরি সহায়তা প্রদান করবে। স্থানীয় চাহিদারভিত্তিতে ইউনিয়ন পরিষদ জলবায়ু অভিযোজন উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রস্তুত করে আগামী অর্থবছরে বাস্তবায়নে কাজ করবে।
কর্মশালার সভাপতি ভেদুরিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বলেন, আমরা কোস্ট, সিএফটিএম প্রকল্পের সাথে সমঝোতা স্বারক স্বাক্ষর করতে যাচ্ছি। আমরা যদি সঠিক পরিকল্পনা নিয়ে উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন করে কাজ করতে পারি তবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ততা কমাতে পারবো।
কর্মশালায় সঞ্চালক-রাশিদা বেগম বলেন, আমরা সকলে যৌথভাবে কাজ করবো যাতে ভেদুরিয়া ইউনিয়ন পরিষদকে একটি মডেল হিসেবে জেলায় উপস্থাপন করতে পারি। কর্মশালায় সার্বিক সহায়তা করেন কোস্ট সিএফটিএম প্রকল্পের কর্মী রাজিব ঘোষ, মোঃ জাহিদুল ইসলাম এবং মোঃ ইব্রাহীম।
