ভোটের সময় অনেকেই আসবে, যোগ্য প্রার্থী বেছে নিন” — ভোটারদের উদ্দেশ্যে শামসুদ্দিন মাতাব্বর
ভোলায় জেলেদের মাঝে সচেতনতামূলক সভা

ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ১ মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস ভোলা জেলার চর ইলিশা হতে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার এবং ভেদুরিয়া হতে চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকা ইলিশ অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষনা করেছে ভোলার মৎস্য বিভাগ। এ উপলক্ষ্যে ২৪ মার্চ বুধবার উপজেলা মৎস্য প্রশাসনের আয়োজনে ইলিশা বিশ্বরোড ও চঠারমাথা মাছঘাট এলাকায় জেলেদের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা প্রতিক কুমার দে ও প্রধান সহকারী জীবনকৃষ্ণ দাস প্রমূখ।
