ভোলায় পৌর নির্বাচনে ৮নং ওয়ার্ডে নৌকার পক্ষে ভোট চেয়ে মেয়র প্রার্থী মনিরুজ্জামানের প্রচারনা

পঞ্চম ধাপের পৌরসভার নির্বাচনে ভোলা পৌরসভার ৮নং ওয়ার্ডে মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনির দলের নেতা-কর্মীদের নিয়ে প্রচারনা চালান। এসময় ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নূরে আলম স্বপন ও নাছির উদ্দিন হেলাল এবং জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক আরজু উপস্থিত ছিলেন। সোমবার (২২ ফেব্রুয়ারী) সকালে তারা এ প্রচারনা চালান।
এ সময় তারা পৌর কাঠালী, পিটি আই গেট সহ তার আশ পাশের বিভিন্ন সড়ক এবং বাসা বাড়ীতে গিয়ে ভোটাদের কাছে নৌকা মার্কায় ভোট চান এবং ইভিএম এ কিভাবে ভোট দিতে হয় সে ব্যাপারে ধারনা দেন। এই সময় ৮নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আসার খবর পেয়ে প্রচুর পুরুষ এবং নারীর সমাগম ঘটে।
উল্লেখ্য, আগামী ২৮ শে ফেব্রুয়ারী রোজ রবিবার ভোলায় পৌর মেয়র ও কাউন্সিলর পদে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২৬ তারিখ রাত পর্যন্ত প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালাতে পারবেন।
