ভোলায় রেইজ প্রকল্পের শিক্ষানবিশদের সঙ্গে জিজেইউএস’র মতবিনিময় সভা
ভোলার সন্তান শিল্পী রছি হাসানের অডিও এলবাম “সেই তোমাকে” রিলিজ
সঙ্গীত জগতে নব্বই দশকের গানের নতুনত্ব নিয়ে

দ্বীপজেলা ভোলার কৃতি সন্তান, তরুণ উদ্যোক্তা এবং সফল ব্যবসায়ী, তারুন্যের উদ্দীপনা নিয়ে দেশের সুরের জগতে পুরোনো দিনের সেই সোনালী সময়ের সঙ্গীত আয়োজনে অন্যরকম ভিন্নতায় নতুনত্ব দিয়ে, নব্বই দশকের সেরা গানের কথা ও সুর সঙ্গীত দর্শকের ভাল লাগার চাহিদা মেটাতে এই প্রথম দেশের সর্বত্র বাজারে আসছে শিল্পী- রছি হাসানের কন্ঠে অডিও একক মিউজিক এলবাম “সেই তোমাকে”। মিউজিক এলবামের কথা ও সুর দিয়েছেন রিয়াজ আহম্মেদ এবং সঙ্গীতায়জনে আছেন সাবাহ।
আগামী ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবসকে সামনে রেখে দর্শকের ভাল লাগা ও ভালবাসার গান নিয়ে দেশের বাজারে আসছে এই প্রথম শিল্পী রছি হাসানের অডিও একক এলবাম “সেই তোমাকে”।
