ঢাকাস্থ ভোলা আইনজীবী কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন

ঢাকাস্থ ভোলা আইনজীবী কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ জানুয়ারি বিকেল ৪ টায় ভোলা আইনজীবী কল্যাণ সমিতি ঢাকা’র এক সভা ১৬/৩ কোর্ট হাউস স্ট্রিটে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী একেএম আখতার হোসেন। সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে সম্মেলন প্রস্তুতির লক্ষ্যে আহবায়ক কমিটি গঠন করা হয়। একেএম আখতার হোসেনকে আহবায়ক এবং খায়ের উদ্দিন সিকদারকে সদস্য সচিব করে ২১ সদস্যের আহবায়ক কমিটি গঠিত হয়। কমিটির যুগ্ম আহবায়ক হলেন মো. আলমগীর ও একেএম সোহেল আহমেদ।
