সর্বশেষঃ

ভোলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

ভোলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে খানা তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে ভোলা পৌরসভার শহর সমাজসেবা কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কাজী গোলাম কবির, উপজেলা সবাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন। প্রশিক্ষণ পরিচালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা সেলিনা আক্তার।
প্রশিক্ষণে ভোলা পৌরসভা থেকে একজন সুপারভাইজার ও ৯ জন তথ্য সংগ্রহকারী এবং ভোলা সদর উপজেলা থেকে দুজন সুপারভাইজার ও ২৩ জন তথ্য সংগ্রহকারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সকল অংশগ্রহণকারীর মাঝে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য ট্যাব বিতরণ করা হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের জন্য পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম আরও সুষ্ঠু ও নির্ভুলভাবে পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে।
ট্যাব বিতরণের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম আরও সহজ, দ্রুত ও নির্ভুল হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আসবে। জেলা প্রশাসক ডা. শামীম রহমান এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।