ভোলা সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ভোলা সদর উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তারিখে সংগঠনটির ভোলা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১ বছরের জন্য অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মো. মাহি, সহ-সভাপতি নাফিজ, সাধারণ সম্পাদক এম. মোহাম্মদ ইমামিন (তন্ময়), যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ছাইদুল হাসান সিয়াম, সাংগঠনিক সম্পাদক মো. তানভিজুল শরীফ, দপ্তর সম্পাদক মো. তাওহীদ এবং অর্থ সম্পাদক আরিয়ান আহমেদ ইমনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। ভোলা জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. আরিয়ান আরমান ও সভাপতি শরিফুল ইসলাম বাবর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার ও বিভিন্ন সামাজিক বিষয়ে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
