সর্বশেষঃ

আদালত থেকে হাতকড়া খুলে পালালেন হত্যা মামলার আসামি

ঢাকার আদালতের কাঠগড়া থেকে পালিয়েছেন গার্মেন্টসকর্মী আলো আক্তার হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়া।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজের আদালত-১ এর কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, আসামি কাউসারকে আদালতের কারাগার থেকে আনা ও নেওয়ার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত। কাউসারকে কাঠগড়ায় রাখা হয়েছিল হাতকড়া পরিয়ে। এ সুযোগে আসামি হাতকড়া খুলে পালিয়ে যান।

পালিয়ে যাওয়ার বিষয়টি জানাজানি হলে তাকে আটক করতে তৎপরতা শুরু করেন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে আদালতের নিরাপত্তাব্যবস্থা ভেদ করে কীভাবে তিনি পালিয়ে গেলেন, সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

এ ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং আসামি কাউসারকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।