সর্বশেষঃ

ভোলার চরসামাইয়া ইউনিয়নে জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল ভোলা জেলার চরসামাইয়া ইউনিয়নে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।বুধবার (৪ নভেম্বর) জেলা কমিটির পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে মো. নোমানকে আহ্বায়ক, মো. ইউসুফকে যুগ্ম আহ্বায়ক এবং মো. মানছুর হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. জসিম মাজি ,মো. ইসমাইলসহ অন্যান্যরা। কমিটিতে ফুটবল, ক্রিকেট, কারাতে, অ্যাথলেটিক্স ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলায় সম্পৃক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

জেলা কমিটির নেতারা জানান, তৃণমূল পর্যায়ে ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল করা, যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখা এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটির সদস্য সচিব মো. হেমায়েত আলী অরুন এবং আহ্বায়ক মো. জাহিদ ইকবাল আলমাস স্বাক্ষরিত কমিটির তালিকায় এ তথ্য উল্লেখ রয়েছে। কমিটির তালিকায় উল্লেখ করা হয়েছে, সদস্যদের ক্রম পদমর্যাদা বা জ্যেষ্ঠতার নির্দেশক নয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।