পশ্চিম ইলিশায় চেয়ারম্যান প্রার্থী বাহালুলের উঠান বৈঠক, উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়নের প্রতিশ্রুতি
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহনের পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘লালমোহন রিপোর্টার্স ইউনিটি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) মাগরিববাদ সন্ধ্যার পর লালমোহন রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. জসিম জনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ দুলাল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আমজাদ হোসেন খান, মাহমুদ হাসান লিটন, ইউসুফ আহমেদ, এম আর পারভেজ, ইয়াছিন সিরাজী, শাহ আব্দুল মোতালেব প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে লালমোহন রিপোর্টার্স ইউনিটির ১১ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কার্যকরি কমিটি গঠন করা হয়। নবাগত কমিটির সদস্যরা হলেন: সভাপতি-মো. জসিম জনি, সিনিয়র সহ-সভাপতি- ইউসুফ আহমেদ, সহ-সভাপতি মো. নাঈমুল ইসলাম, সাধারণ সম্পাদক- জাহিদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক- হাসান পিন্টু, সাংগঠনিক সম্পাদক- মাকসুদুর রহমান পারভেজ, অর্থ ও প্রচার সম্পাদক- শাহ আব্দুল মোতালেব, নির্বাহী সম্পাদক- মো. আমজাদ হোসেন খান, মাহমুদ হাসান লিটন, মো. শহিদুল ইসলাম হাওলাদার, মাকসুদ উল্লাহ। উল্লেখ, গত ৭ সেপ্টেম্বর ২০২৬ ইং উপস্থিত সদস্যদের ভোটের মাধ্যমে লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।
