সর্বশেষঃ

চরফ্যাশনের দুলারহাটে ৬০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে জখম

চরফ্যাশনের দ্লুারহাটে বকুল বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দুপুরে দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের চর যুমনা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা গুরুতর আহত বৃদ্ধাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বৃদ্ধার ছেলে কালাম বাদী হয়ে দুইজনকে আসামী করে দুলারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়ের করা হলেও প্রভাবশালীদের চাপে অভিযোগটির কোন অগ্রগতি নেই। আসামীদের অব্যহত হুমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছে বৃদ্ধা বকুল বেগমের পরিবার।
গত মঙ্গলবার দুপুরে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা বকুল বেগম জানান, রবিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার মেয়ের ঘরের নাতি ৪ বছর বসয়সী নুরে আলমকে প্রতিবেশী শাহাবুদ্দিনের স্ত্রী পারভীন বেধড়ক মারধর করে। এসময় শিশু নাতির চিৎকারে (নানি বকুল) শিশু নাতিকে মারধরের কবল থেকে বাঁচাতে এগিয়ে এলে পারভীন ও তার স্বামী শাহাবুদ্দিন সাথে কথার তর্ক বাধে। তর্কের জের ধরে শাহাবুদ্দীন দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তার ছেলে কালাম বাদী হয়ে দুলারহাট থানায় ২ জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু প্রভাবশালীদের চাপে অভিযোগটির কোন অগ্রগতি নেই। অভিযোগ দায়েরের পরপরই আসামীদের অব্যহত হুমকিতে নিরাপত্তহীনতায় রয়েছেন তার পরিবার।
অভিযুক্ত শাহাবুদ্দিন জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। তবে শিশুদের নিয়ে ঝগড়ার জের ধরে তার সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোরাদ হোসেন জানান, বকুলের ছেলে আবু কালাম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত করার জন্য এএসআই সাইফুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। আসামীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।