বোরহানউদ্দিনে গৃহবধূকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় আটক-২

ভোলার বোরহানউদ্দিনে যৌতুক না পেয়ে গৃহবধূ ইমা (১৯) কে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনার মামলায় স্বামী মোঃ মঞ্জু (২৫) ও তার বাবা মিলন আইট্টা (৬৫) কে মঙ্গলবার রাতে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ বাটামারা গ্রামের প্রবাসী সালাউদ্দিন এর মেয়ে ওই গৃহবধূ।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম জানান, থানায় মামলা রুজুর পর হইতে আসামীদের গ্রেফতারের তৎপরতা শুরু করেন। তার নেতৃত্ব ও দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আলতাফ একদল চৌকস পুলিশ আফিসার ফোর্সসহ বোরহানউদ্দিন ও লালমোহন থানা এলাকায় অভিযান করে গত ইংরেজি ২৮/১২/২০২০ তারিখ, দক্ষিণ বাটামারা (৭নং ওয়ার্ড) এলাকা থেকে সহযোগী আসামী শ্বশুর মোঃ মিলন আইট্টা (৫৫) কে গ্রেফতার করে গত ইংরেজি ২৯/১২/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর রাতে ভূক্তভোগীর বাড়ির পুকুর পাড়ে নির্জন এলাকায় আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করে মঞ্জু আইট্টাসহ তার পরিবার। এসময় মারাতœক আহত হয় গৃহবধূ ইমা। ইমা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বলে তার স্বজনরা জানান। এ ঘটনায় ২৮ ডিসেম্বর রাতে স্থানীয় থানায় একটি মামলা হয়েছে। মামলার ১ দিন পরেই ১ নং আসামী মঞ্জু ও তার বাবাকে আটক করে পুলিশ।
