মানবিক পুলিশ মামুনকে সম্মাননা দিল পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা
চরফ্যাশনের আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রত্যাশী মোসলেহ উদ্দিন মুন্সি’র সমর্থকের শোডাউন
মরহুম অধ্যক্ষ মিয়া মোঃ নজরুল ইসলাম’র কবর জিয়ারত

ভোলার চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মোসলে উদ্দিন মুন্সির নেতৃত্বে গতকাল কয়েক শত নেতা-কর্মীকে নিয়ে শোডাউন করেছেন।
এসময় সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আাবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির পিতা চরফ্যাশনের সাবেক সংসদ সদস্য ও চরফ্যাশন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ মিয়া মোঃ নজরুল ইসলাম স্যারের কবর জিয়ারত ও দোয়া মুনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কায়ছর আহম্মদ দুলাল ও আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং ওলামায়ে কেরামগণ।
