সড়কে আজ নারীদের জন্য নামছে ‘গোলাপি বাস’, চালক-কন্ডাক্টরও নারী
চরফ্যাশনে ৫২ হাজার মিটার অবৈধ জাল জব্দ ॥ অতরপর পুড়িয়ে ভস্ম

চরফ্যাশনে মৎস সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ কোস্টগার্ড চরমানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার বেলায়েত হোসেনের নেতেৃত্বে মেঘনা ও বুড়াগৌরাঙ্গ নদীর পাতার চর, চর বিশ্বাস, ম্বোরের চর এবং চর ইসলামসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫০হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪টি বেহুন্দি জাল এবং ২ হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেিেজস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের নির্দেশে ওই ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪টি বেহুন্দি জাল এবং ২ হাজার মিটার মসারিজাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
দক্ষিণ আইচা থানার চরকচ্ছপিয়া কোস্টগার্ড ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার বেলায়েত হোসেন খান জানান, মেঘনা ও বুড়াগৌরাঙ্গ নদীর বিভিন্ন বিভিন্ন স্থান থেকে ৫০হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪টি বেহুন্দি জাল এবং ২ হাজার মিটার মসারিজাল আটক করে পুড়িয়ে ফেলা হয়। এ জালগুলো জিব বৈচিত্রের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে। জিব বৈচিত্র রক্ষা ও মৎস প্রজনন সংরক্ষণে কোস্টগার্ডের এ অভিযান অব্যাহত থাকবে।
