ভোটের সময় অনেকেই আসবে, যোগ্য প্রার্থী বেছে নিন” — ভোটারদের উদ্দেশ্যে শামসুদ্দিন মাতাব্বর
নদী ভাঙন কবলিত মানুষের পাশে থাকবে সরকার
দৌলতখানে পানি সম্পদ প্রতিমন্ত্রী বললেন

নদী ভাঙন কবলিত মানুষের পাশে রয়েছে সরকার । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই নদী ভাঙন রোধে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক করোনা ভাইরাসের সময় অসহায় ও শ্রমজীবী কর্মহীন পরিবারের মাঝে হাজার হাজার কোটি টাকা প্রনোদনা দিয়েছেন।
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ অর্থনৈতিক ভাবেও অনেক শক্তিশালী। আমরা ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিনত হবো।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে স্পিডবোটযোগে দৌলতখান উপজেলার নদী ভাঙ্গন কবলিত এলাকা চৌকিঘাট ও ভবানীপুর লঞ্চঘাট পরিদর্শন কালে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামিম এমপি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন বর্তমানে দৌলতখানকে নদী ভাঙন থেকে রক্ষা করতে পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্প চলমান রয়েছে। এছাড়া দৌলতখানে আরও একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এসব চলমান প্রকল্প বাস্তবায়ন হলে দৌলতখানকে মেঘনার ভাঙ্গন থেকে রক্ষা করা যাবে বলে জানান মন্ত্রী।
এসময় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল,পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
