সর্বশেষঃ

চরফ্যাশনে ঝড়ে ঘরচাপায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

ভোলার চরফ্যাসনে ঝড়ে ঘর চাপা পড়ে একই পরিবারের মা ও ২ ছেলেসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) মধ্যরাত পোনে ১২টার দিকে উপজেলার চর মানিকা ইউনিয়নের চর কচ্চপিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঝড়ে নিহতরা হলেন মৎসজীবি হানিফ পাটোয়ারির স্ত্রী রিংকু বেগম (৩০) ও তার দুই ছেলে জোনায়েদ (৭) এবং তানজিদ (৪)।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃহারুন অর রশিদ সেলফোনে বলেন, মঙ্গলবার রাতে পরিবারের ২ সন্তান নিয়ে রিংকু বেগম ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় কচ্ছপিয়া এলাকায় আকস্মিক টর্নোডো ঝড়ে তাদের ঘরটি বিধ্বস্ত হয়। এতে ঘুমনাবস্থায় ঘর চাপায় ঘটনাস্থলেই মা-ছেলেসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, নিহতের পরিবারের সদস্যরা ঢালচর এলাকার বাসিন্দা ছিলেন। কিছুদিন পূর্বে চর কচ্চপিয়া গ্রামে তারা নতুন ঘর তুলেছেন। অসমাপ্ত নতুন ঘরের কাঠপালা মাথার উপরে পাটাতনের উপরে রাখা ছিল। ঝড়টি অত্যন্ত শক্তিশালি হওয়ায় উপরে রাখা কাঠের চাপা পড়ে নিহতরা। এছাড়াও ঝড়ে আশেপাশে বেশ কিছু গাছপালা ভেঙ্গে যায়। নিহতদের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।

এদিকে এ ঘটনায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকার অনুদান দিয়েছে উপজেলা প্রসাশন।

নিহত জোরায়েদ ও তানজিদ স্থানীয় মাদ্রাসায় পড়ালেখা করতো।

এদিকে ঘর চাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।