সর্বশেষঃ

ভোলায় নিম্ম আয়ের মানুষের পাশে নৌ বাহিনীর উপহার বিতরণ

ভোলায় আর্থ সামাজিক উন্নয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে নৌ- বাহিনীর উপহার সামগ্রী বিতরণ করেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজারে অসহায় কর্মহীন পরিবারের মাঝে ৭টি নৌকা জালসহ তিনটি ভ্যান ও ১০ টি ছাগল বিতরন করেন নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফয়ছাল বির রশীদ। এসময় উপস্থিত ছিলেন-লেফটেন্যান্ট কমান্ডার অশিকুর রহমান সহ নৌ বাহিনীর অন্যান্য সদস্যরা। এসময় তারা জানায়, করোনা কালীন এই সময় সবচেয়ে কষ্টে জীবন যাপন করছে নিম্ন আয়ের মানুষরা। অনেকেই তাদের কর্ম হারিয়ে বেকার হয়ে পরেছে। কেউবা অর্থ কষ্টে জীবন যাপন করছিলো। তাই নৌ-বাহিনী এর পক্ষ থেকে যাচাই বাছাই করে এই পরিবারগুলোর পাশে দাড়ায়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।