সর্বশেষঃ

চরফ্যশন কলেজে ভাসমান ক্যান্টিন শ্যামল ছায়া’র উদ্বোধন

চরফ্যাশনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন সরকারি কলেজ ক্যাম্পাসে ভাসমান ক্যান্টিন শ্যামল ছায়া উদ্বোধন করা হয়েছে। ১১ জুলাই সকাল সাড়ে ১০ টায় চরফ্যাশন সরকারি কলেজ ক্যাম্পাসের বটতলায় এ ক্যান্টিনের উদ্বোধন করা হয়। শিক্ষা প্রকৌশলী বিভাগের অর্থায়নে ১৪ লক্ষ টাকা ব্যয়ে এ ক্যান্টিনটি তৈরি করা হয়েছে বলে জানা গেছে।


উদ্বোধন অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ কাসার আহমেদ দুলাল, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও কুকরী-মুকরী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামীলীগ ও চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, শিক্ষা প্রকৌশলী সৌরভ আলি, কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ, চরফ্যাশন উপজেলা এবং কলেজ ছাত্রলীগের সাবেক ও বর্তমান সভাপতি সম্পাদক। অনুষ্ঠানে অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল বলেন, ভাসমান কলেজ ক্যান্টিন শ্যামল ছায়া আমার একটি স্বপ্নের ক্যান্টিন। এখানে ক্যান্টিন পরিচালনাকারীদেরকে বলতে চাই এ ক্যান্টিনে কোন প্রকার নেশা দ্রব্য, বাসি খাবার বিক্রি করা যাবেনা ৷ ক্যান্টিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে।
এ ক্যান্টিনের বাহিরে হাত ধোয়া ও বসার ব্যবস্থা রয়েছে৷ ভিতরে মনমুগ্ধকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, সবুজে ঘেরা ক্যাম্পাস, দৃষ্টিনন্দন ভবন, বিশাল খেলার মাঠসহ উদ্বোধন কৃত ভাসমান ক্যান্টিন চরফ্যাশন সরকারি কলেজকে আরো সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দিয়েছে। অনুষ্টানে ক্যান্টিন উদ্বোধনের খবর শুনে বর্তমান ও পুরাতন ছাত্র ছাত্রীসহ উৎসুক জনতার ভিড় লক্ষ করা গেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।