ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা
জেলা পূজা উদযাপন পরিষদ কমিটিকে সচেতন নাগরিকের শুভেচ্ছা

বাবু গৌরাঙ্গ চন্দ্র দে সভাপতি, অসীম কুমার সাহাকে সাধারণ সম্পাাদক ও প্রণয় কুমার সাহাকে সাংগঠনিক সম্পাাদক করে ৭ বছর পর ভোলায় কমিটি করায় জেলা পূজা উদযাপন পরিষদ কমিটিকে সচেতন নাগরিক পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন ভোলা জেলা সচেতন নাগরিক পরিষদের সাধারন সম্পাদক মোঃ সফিকুল ইসলাম।
২০১৩ সালের ৩০ আগস্ট ২য় বারের মতো অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষকে সভাপতি ও গৌরাঙ্গ চন্দ্র দে কে সাধারণ সম্পাাদক করে দুই বছরের জন্য ভোলা জেলা পূজা উদ্যাপন পরিষদের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এরপর ২০১৫ সালে কমিটির মেয়াদ শেষে হলেও গত পাঁচ বছর ধরে মেয়াদ উত্তীর্ণ ওই কমিটি দিয়ে সংগঠনটি সাংগটনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিলো।
কমিটি অনুমোদন পাওয়ায় সভাপতি ওসম্পাদক নতুন কমিটির পক্ষ থেকে ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী, বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত এবং সাধারণ সম্পাাদক নির্মল কুমার চ্যাটার্জীকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
