ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন, ২ কোটি টাকার ফসল নষ্ট
লালমোহনে ১৫ ভিক্ষুকের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
লালমোহনে ভিক্ষুকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হচ্ছে। ছবি: ভোলার বাণী

ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত করার লক্ষে ১৫ জন ভিক্ষুককে হাঁস, ছাগল ও দোকান ঘর দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই সকল ভিক্ষুকদের মাঝে এসব উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান খন্দকার, ইউনিয়ন যুবলীগ আহবায়ক শাহিন মাতাব্বর, লালমোহন প্রেসক্লাব সম্পাদক মো. জসিম জনি প্রমুখ।
