সর্বশেষঃ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

অনলাইন ডেক্স

ভোলার মনপুরায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের মো. আল-আমিন (২৫) ও মো. শাকিল (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ওই দুই যুবককে আটক করে তল্লাশি করা হয়। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার কার্যক্রম শেষে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আদালতে পাঠানো হয়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।