সর্বশেষঃ

গ্রেপ্তারের পর এবার তজুমদ্দিনের স্বেচ্ছাসেবক দল নেতা গফুরকে বহিষ্কার

জিসান রনি, তজুমদ্দিন, ভোলা

ভোলার তজুমদ্দিনে নিয়মিত মামলায় গ্রেপ্তারের পর এবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা মো. আব্দুল গফুরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নজরুল রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন চৌধুরী রবিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মো. আব্দুল গফুরকে অতীতে মৌখিক ও লিখিতভাবে সতর্ক করার পরও তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো অপরাধে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার ব্যক্তিগত অপরাধের দায় দল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাকে দলীয় পদসহ সকল প্রকার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে নিয়মিত মামলায় আব্দুল গফুরকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। গ্রেপ্তারের পর এবার দলীয় পদ থেকে বহিষ্কারের বিষয়টি সামনে এলো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।