সর্বশেষঃ

‎ভোলায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও দোয়া

‎জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় আলোচনা সভা, র‍্যালি ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোলা জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে জিয়া মঞ্চ ভোলা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
‎
‎জিয়া মঞ্চ ভোলা জেলা শাখার সদস্য সচিব মো. নূরে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. হায়দার আলী লেলিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিউর রহমান কিরণ।
‎‎এ ছাড়া জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির আজমসহ স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ‎আলোচনা সভার শুরুতে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে মো. হায়দার আলী লেলিন বলেন, “জিয়া মঞ্চের উত্তরোত্তর সাফল্য কামনা করি।” তিনি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। ‎বিশেষ অতিথিরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।