স্পিকারের এপিএস সবুজকে ঘিরে অপপ্রচার, প্রতিবাদের ঝড় বিভিন্ন মহলে
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা হিসেবে ৩৭ হাজার টাকা প্রদান

আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা
ভোলা জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে গরিব, দুস্থ ও অসহায় ৭ জন ব্যক্তিকে চিকিৎসা সহায়তা হিসেবে এককালীন মোট ৩৭ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পূর্বাহ্নে জেলা প্রশাসকের কার্যালয়ে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
চিকিৎসাজনিত ব্যয় বহনে অসচ্ছল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণে সহায়তা করার লক্ষ্যে জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।
চেক বিতরণকালে ভোলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
