ভোলার মেঘনা ভাঙনরোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন, বিজেপির কৃতজ্ঞতা প্রকাশ
জরাজীর্ণ অবস্থায় ভোলার লালমোহন পাবলিক লাইব্রেরি

ভোলার লালমোহন পাবলিক লাইব্রেরি দীর্ঘদিন ধরে পাঠক ও জ্ঞানপিপাসু মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে বর্তমানে লাইব্রেরির পুরোনো ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় পাঠকবান্ধব পরিবেশ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
ছবিতে দেখা যায়, লাইব্রেরির ভবনের বিভিন্ন অংশে জরাজীর্ণতার ছাপ রয়েছে। ভবনের আশপাশেও রয়েছে অগোছালো পরিবেশ ও নির্মাণসামগ্রী। ভবনের দেয়ালে থাকা একটি ফলক থেকে জানা যায়, ‘লালমোহন পাবলিক লাইব্রেরি কাম কমিউনিটি ভবন ১৯৯০ সালের সময়ে নির্মাণ করা হয়েছিল।
দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির বিভিন্ন অংশ সংস্কার ও আধুনিকায়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও পরিবেশ উন্নয়নের উদ্যোগ নিয়ে লাইব্রেরিটিকে আবারও পাঠকবান্ধব করে তোলা হবে।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেক জানান,
