সর্বশেষঃ

মনপুরায় চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ মুন্সির উদ্যোগে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ

আব্দুর রহমান সোয়েব:: মনপুরা প্রতিনিধি। 

ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইউনিয়নের কোড়ালিয়া বাজারে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের প্রথম দিনে শত শত অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পে চিকিৎসাসেবা দেন অভিজ্ঞ চিকিৎসক ডা. নবীন যাদব (এমবিবিএস) ও ডা. সুষ্মিতা রাগবংশী (এমবিবিএস)। ক্যাম্পে নারী, শিশু ও বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চিকিৎসাসেবা নেন স্থানীয়রা।

৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও স্থানীয় বাসিন্দা আলহাজ্ব মো. ফিরোজ মুন্সির উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

ক্যাম্প চলাকালে ফিরোজ মুন্সি বলেন, ‘আমি সব সময় দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আগামী দিনেও এ ধরনের মেডিকেল ক্যাম্প অব্যাহত থাকবে। পাশাপাশি শিক্ষা, খেলাধুলার মানোন্নয়ন, রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসাসহ এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখব।’

স্থানীয় বাসিন্দা বিবি হালিমা খাতুন ও মো. রাকিব এ উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাওয়ার এমন আয়োজন অত্যন্ত উপকারী। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

স্থানীয়দের কয়েকজন জানান, ফিরোজ মুন্সি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। তারা তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলেও নিজেদের প্রত্যাশার কথা জানান।

আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের দ্বিতীয় দিন বুধবার সিরাজগঞ্জ বাজারে এবং তৃতীয় দিন বৃহস্পতিবার নতুন বাজারে অনুষ্ঠিত হবে। এসব ক্যাম্পেও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণের সুযোগ পাবেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।