সর্বশেষঃ

ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে অভিযান চালিয়ে একটি লোকাল গান (এলজি) ও তিনটি বগি দাসহ নূরউদ্দিন কয়েল (৪২) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ১১ নভেম্বর ২০২৬ ভোরের দিকে ইউনিয়নের পূর্ব গাজীরচর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ওই দিন ০২টা ৫৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (নিরস্ত্র) করুন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান চালায়। পূর্ব গাজীরচরের মোঃ সাদ্দাম ফকিরের নির্মাণাধীন ভবনের উত্তর পাশে একটি টিনের চালার খোলা বারান্দা থেকে অস্ত্র ও দাগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতার নূরউদ্দিন কয়েল ওই এলাকার মৃত আশ্রাফ আলী কয়েলের ছেলে। তাঁর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা হয়েছে।

ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।