সর্বশেষঃ

তজুমদ্দিনে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

তজুমদ্দিন সংবাদদাতা ।। ভোলার তজুমদ্দিনে পুলিশের সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা দেশব্যাপী নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে—এমন তথ্যের ভিত্তিতে তজুমদ্দিন থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানজিল, দেবীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মো. রবিন এবং বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. তানজিল।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।