২৮ অক্টোবরের রক্তাক্ত ঘটনার বিচার দাবিতে ভোলায় জামায়াতের বিক্ষোভ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক স্টিকার বিতরণ

আরিফুল ইসলাম রিয়াজ ।। ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে সচেতনতামূলক স্টিকার বিতরণ করেছে জেলা তথ্য অফিস।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলা তথ্য অফিস, ভোলার আয়োজনে এ কার্যক্রম পরিচালিত হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী দেশজুড়ে চলমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ভোলা জেলা তথ্য কর্মকর্তা মো. শাহ আব্দুর রহিম নুরনবী জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
