সর্বশেষঃ

ভোলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ভোলা জেলা বিএনপি কার্যালয় চত্বরে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ভোলা জেলা যুবদলের আয়োজনে এবং নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব রইছুল আলম। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হুমায়ুন কবির সোপান।

এ সময় জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ ক্যাম্পে সাধারণ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।