লালমোহনে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই প্রতিযোগিতা আগামীকাল, সকাল ৯টায় মাঠে থাকার নির্দেশ

ভোলার লালমোহন উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর ইউনিয়ন ও পৌরসভাভিত্তিক বাছাই প্রতিযোগিতা আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভার নিবন্ধিত প্রতিযোগীদের প্রয়োজনীয় কাগজপত্র ও খেলার সামগ্রীসহ সকাল ৯টার মধ্যে নির্ধারিত মাঠে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) উপজেলা ক্রীড়া সংস্থার জরুরি নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সিফাত বিন সাদেক জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর নিবন্ধিত সব প্রতিযোগীকে নির্ধারিত সময়ে নিজ নিজ এলাকার মাঠে উপস্থিত থাকতে হবে। প্রতিযোগীদের মোবাইলে বার্তা পৌঁছালেও বা না পৌঁছালেও সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, লালমোহন পৌরসভার প্রতিযোগীদের বাছাই অনুষ্ঠিত হবে লাংগলখালীর বীর বিক্রম মেজর হাফিজ স্টেডিয়ামে। এ ছাড়া ধলিগৌরনগর ইউনিয়নের চতলা মোহাম্মদিয়া হাইস্কুল মাঠ, চরভূতা ইউনিয়নের উত্তর রহিমপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ হাইস্কুল মাঠ, রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মাঠ, পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া হাইস্কুল মাঠ, লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা হাইস্কুল মাঠ, কালমা ইউনিয়নের ডাউরি হাইস্কুল মাঠ, ফরাজগঞ্জ ইউনিয়নের হোসনেয়ারা মাধ্যমিক বিদ্যালয় মাঠ এবং বদরপুর ইউনিয়নের হাজিরহাট টিএ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার মাঠ ও সংশ্লিষ্ট যোগাযোগ ব্যক্তিদের মোবাইল নম্বর:
1\. লালমোহন পৌরসভা: বীর বিক্রম মেজর হাফিজ স্টেডিয়াম, লাংগলখালী। ০১৩১৭৩৮৯০৬১।
2\. ধলিগৌরনগর: চতলা মোহাম্মদিয়া হাইস্কুল মাঠ। ০১৭২৯৬৭৮০২০।
3\. চরভূতা: উত্তর রহিমপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ। ০১৭২৪৫৯১৪২৬।
4\. লর্ডহার্ডিঞ্জ: লর্ডহার্ডিঞ্জ হাইস্কুল মাঠ। ০১৬১৭৯৪০০৮৮, ০১৯২৭৮৭৬৮৩৪।
5\. রমাগঞ্জ: রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মাঠ। ০১৭৩৫৩৫৫১১৪।
6\. পশ্চিম চরউমেদ: গজারিয়া হাইস্কুল মাঠ। ০১৭১৮০৪০৪০২।
7\. লালমোহন ইউনিয়ন: ফুলবাগিচা হাইস্কুল মাঠ। ০১৭৫৮০৬১৯৫, ০১৭১৭৮৮৪৩৬৪।
8\. কালমা ইউনিয়ন: ডাউরি হাইস্কুল মাঠ। ০১৭২৯৭৬২৪৪৩, ০১৯৬৮২২৯৮৭৪।
9\. ফরাজগঞ্জ ইউনিয়ন: হোসনেয়ারা মাধ্যমিক বিদ্যালয় মাঠ। ০১৭২৫৭৬১১১৭।
10\. বদরপুর ইউনিয়ন: হাজিরহাট টিএ মাধ্যমিক বিদ্যালয় মাঠ। ০১৭১২৩৪৭২১৫, ০১৭৭৭৮৪৩৫৭৭, ০১৭৪৭৯৯৪৭৫৫, ০১৯০৮৮৮১৮৭৯, ০১৭৪৯১৯৫৪৪০।
উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে নিবন্ধিত সব প্রতিযোগীকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে বাছাই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
