তিন দিনের সফরে নিজ নির্বাচনী এলাকায় আসছেন নুরুল ইসলাম নয়ন

আরিফুল ইসলাম রিয়াজ::ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের তিন দিনের সফরসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চরফ্যাশনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরপর মনপুরার উদ্দেশ্যে যাত্রা করবেন।
চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপির প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ২৯ অক্টোবর বিকেল ৩টায় চরফ্যাশন সদর রোডে যুব সমাবেশে যোগ দেবেন এমপি নূরুল ইসলাম নয়ন।
৩০ অক্টোবর সকাল ১০টায় বেতুয়া নদীর পাড়ে ‘ভালোবাসার চরফ্যাশন’ নামের স্মৃতিচিহ্ন উদ্বোধন করবেন তিনি। একই দিন বিকেল ৪টায় হোটেল মারুফ ইন্টারন্যাশনালে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে গরিব ও অসহায়দের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন।
৩১ অক্টোবর সকাল ১০টায় উত্তর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সকাল ১১টায় বেগম রহিমা ইসলাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেবেন। পরে দুপুর ২টায় মনপুরার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
সফরসূচিটি অনুরোধক্রমে প্রকাশ করেছে চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি।
