সর্বশেষঃ

চরফ্যাশনে তরুণ উদ্যোক্তা রাজু ফরাজীর কুল বাগানে ফলন, কৃষি অফিসের পরামর্শ

ভোলার চরফ্যাশনে তরুণ কৃষি উদ্যোক্তা রাজু ফরাজীর কুল বাগানে ফুল ও ফল আসতে শুরু করেছে। মাত্র ছয় মাস আগে কৃষি অফিসের সহযোগিতায় রসুলপুর এলাকায় এক হাজার কুলগাছ রোপণ করেন তিনি। অল্প সময়ের মধ্যে গাছগুলোতে ফুল-ফল আসায় আশাবাদী হয়ে উঠেছেন এ তরুণ উদ্যোক্তা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজু ফরাজীর কুল বাগান পরিদর্শন করে গাছের পরিচর্যা, রোগবালাই দমন ও ফলন বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা।

এ সময় তিনি বলেন, কৃষিতে শিক্ষিত তরুণদের আগ্রহ বাড়ছে। আধুনিক প্রযুক্তি ও কৃষি বিভাগের পরামর্শ কাজে লাগিয়ে তরুণেরা কৃষি উদ্যোক্তা হিসেবে সফল হতে পারেন। এতে একদিকে বেকারত্ব কমবে, অন্যদিকে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।

কৃষি বিভাগের সহযোগিতা ও সঠিক পরিচর্যার মাধ্যমে রাজু ফরাজীর কুল বাগানটি লাভজনক উদ্যোগে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। তরুণদের কৃষিতে এগিয়ে আসা কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।