সর্বশেষঃ

বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় বায়োগ্যাসের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বরিশাল সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়া এলাকায় প্লান্টটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় বায়োগ্যাস একটি যুগোপযোগী ও টেকসই সমাধান। বর্জ্যকে সম্পদে রূপান্তরের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করে সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে। এর মাধ্যমে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।