লালমোহনে ১৯০ অসহায় পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা

ভোলার লালমোহনে ১৯০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এসব চেক বিতরণ করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) লালমোহন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ ও শফিউল্লাহ হাওলাদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া ঝান্টু এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ সময় আর্থিক সহায়তার চেক গ্রহণকারী সুবিধাভোগীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১৯০টি পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ১৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।