সর্বশেষঃ

শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা দিল মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাননীয় স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের অনুপ্রেরণা ও আদর্শকে ধারণ করে অবসরপ্রাপ্ত সম্মানিত শিক্ষকদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছে মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা।
সোমবার (৫ অক্টোবর) শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এ কার্যক্রমে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী, ডায়েরি ও কলম উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
এ সময় আয়োজকরা বলেন, শিক্ষকরা জাতির আলোকবর্তিকা। তাঁদের জ্ঞান, আদর্শ, ত্যাগ ও ভালোবাসায় আলোকিত হয় প্রজন্মের পর প্রজন্ম। একজন শিক্ষক কর্মজীবন থেকে অবসর নিতে পারেন, কিন্তু সমাজ ও জাতির প্রতি তাঁর অবদান কখনো অবসর নেয় না। তাই অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতেই এ উদ্যোগ।

আয়োজকরা আরও বলেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের মানবিক, উদার ও জনকল্যাণমূলক চিন্তাধারাকে সামনে রেখে শিক্ষা, ক্রীড়া ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় রয়েছে।
তাঁরা বলেন, “শিক্ষকের সম্মান জাতির সম্মান। মানবতার সেবায়, ক্রীড়ার বিকাশে ও সমাজকল্যাণে আমরা এগিয়ে চলব।”

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।