ভোলায় আবাসিক মিটারে ডেন্টাল ক্লিনিক পরিচালনা, ১ লাখ ২৩ হাজার টাকা আদায়
ভোলায় আবাসিক মিটারে ডেন্টাল ক্লিনিক পরিচালনা, ১ লাখ ২৩ হাজার টাকা আদায়

রাফসান জনি, ভোলা
ভোলায় আবাসিক বৈদ্যুতিক মিটার ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগে ডাক্তার শাহিন চৌধুরীর বাসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় বাণিজ্যিক মিটারের বিল বাবদ ১ লাখ ২৩ হাজার টাকা আদায় করা হয়। একই সঙ্গে মুচলেকা নিয়ে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম না করার জন্য সতর্ক করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ডাক্তার শাহিন চৌধুরী তার বাসায় ‘ডাঃ শাহিন ডেন্টাল ক্লিনিক’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। সেখানে ২০১৮ সাল থেকে আবাসিক বৈদ্যুতিক মিটার ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।
অভিযান পরিচালনা করেন বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ), বিদ্যুৎ আদালত, ওজোপাডিকো, বরিশাল। অভিযানে সহযোগিতা করেন ভোলা বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকোর কর্মকর্তারা।
অভিযান শেষে সংশ্লিষ্টদের নিয়ম মেনে বৈদ্যুতিক সংযোগ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।
