দৌলতখানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন গ্রেপ্তার

ভোলার দৌলতখানে পুলিশের বিশেষ অভিযানে ১৩টি ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান থানা-পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশের দাবি, অভিযানের সময় গ্রেপ্তার পাঁচজনের কাছ থেকে ১৩টি ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে দৌলতখান থানা-পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে পুলিশ। তথ্য দিতে দৌলতখান থানার ওসির মোবাইল নম্বর ০১৩২০১৫২২০৭-এ যোগাযোগ করা যাবে।
