দৌলতখানে তথ্য অফিসের উঠান বৈঠক

আরিফুল ইসলাম রিয়াজ ॥
জেলা তথ্য অফিস ভোলা’র আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক কার্যক্রম প্রকল্পের” আওতায় কিশোর-কিশোরীদের শিক্ষা, দক্ষতা ও ক্ষমতায়নে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ০১ নং রাজিব চৌকিদার বাড়ির উঠানে কমিউনিটি ডায়লগ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবিকা শারমিম বেগম এবং আব্দুল মান্নান।
অনুষ্ঠানে বক্তারা কিশোর-কিশোরীর শিক্ষা, দক্ষতা ও ক্ষমতায়নের উপর গুরুত্বারোপ করেন। ঝরে পড়া কিশোর-কিশোরীদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ও কর্মের ব্যবস্থা, বাল্য বিয়ের কুফল, নারী শিক্ষার উন্নয়ন, ঝরে পড়া শিশুদের দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ, শিশু স্বাস্থ্য সুরক্ষা, ৫ ডোজ টিকা, পানিতে ডুবে শিশু মৃত্যু হ্রাস, পুষ্টি, বয়ঃসন্ধিকালীন সমস্যা ও প্রতিকার বিষয়ে বক্তব্য রাখেন। আগত কিশোরীদের মধ্য থেকেও অনেকে আলোচনায় অংশ নেন। তারা বিদ্যালয় থেকে ঝরে পড়ার কারণ, তাদের এগিয়ে যাওয়ায় বিভিন্ন বাধাসমূহ, তাদের স্বপ্ন ইত্যাদি বিষয় তুলে ধরেন। সকলের অংশগ্রহণে সংলাপটি খুবই প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের প্রারম্ভে কর্ম ও জীবনমুখী Audio Visual Screenings and Folk প্রদর্শন করা হয়। প্রায় শতাধিক নারী, পুরুষ ও কিশোর-কিশোরী উপস্থিত ছিলেন।
