ভোলায় সার সংকট দূর ও বরাদ্দবৃদ্ধির দাবীতে কৃষকদের স্মারকরিপি

ভোলায় আসন্ন রবি মৌসুমে কৃষকদের ফসল চাষে টিএসপি, ডিওপি, ইউরিয়া ও এমওপি সার সংকট দূর, সারের বরাদ্দ বৃদ্ধি ও সার পাচার বন্ধের দাবীতে স্মারকরিপি প্রদান করেছে কৃষকরা।
আজ সোমবার দুপুর ১২ টার দিকে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমেনর কাছে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের ব্যানারে এই স্মারকলিপি প্রদান করেন কৃষক ও কৃষক নেতারা।
এসময় বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠা সভাপতি মো: সাহাবুদ্দিন ফরাজী, ভোলা জেলার সাধারন সম্পাদক আল মামুন শেখ ও সদর উপজেলার সভাপতি সভাপতি মো: জাকীর হোসেন জানান, প্রতি বছর ভোলা জেলা ও পাশ্ববর্তী জেলার কৃষকরা ভোলা সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে বাণিজ্যিকভাবে ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, তরমুজ, সরিষা, শসা, চিচিঙ্গাসহ নানান ধরণের ফসল চাষ হচ্ছে। আমাদের কৃষকদের যাতে কোন প্রকার সার সংকটে ফসর চাষ বাধাগ্রস্ত না হয়। সেজন্য আমরা চাই গত বছরগুলোর চেয়ে এবছর সারের বরাদ্দ বেশি ও দাম বৃদ্ধি না হয়। এবং ভোলার সার যাবে কিছুতেই মায়ানমারে পাচার না হয় এবং কেউ সার করলে ওই ডিলারের ডিলারশিপ বাতিলের দাবী করছে।
তারা আরো বলেন, আমরা কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, কৃষি উপকরণের সহজলভ্যতা ও সঠিক মূল্য নিশ্চিতকরণ, কৃষকদের জন্য সহজ শর্তে কৃষিঋণের ব্যবস্থা, কৃষিপণ্য সংরক্ষণ, হিমাগার ও গুদাম সুবিধা বৃদ্ধি, কৃষিপণ্য সরাসরি বাজারজাতকরণের ব্যবস্থা করা, সেচ ও কৃষি অবকাঠামোর উন্নয়ন করা, পাহাড়ি ও প্রান্তিক কৃষকদের বিশেষ সমস্যা সমাধান করা, কৃষক প্রশিক্ষণ ও আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ করা, কৃষকদের সমবায়ভিত্তিক উৎপাদন ও বিপণন ব্যবস্থা গড়ে তোলা এবং জেলা পর্যায়ে কৃষকের মতামত গ্রহণের জন্য একটি কার্যকর কৃষক-প্রশাসন সমন্বয় ব্যবস্থা গঠন করা চাই। ইতোমধ্যে আমরা কৃষি মন্ত্রীর সাথে দেখা করছি। এবং দাবীগুলো বলেছি।
