৩৩ বছরেও আধুনিক ভবন পায়নি চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়
আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে রাষ্ট্র উপকৃত হবে : মেজর হাফিজ

তজুমদ্দিন প্রতিনিধি ॥
জাতীয় সংসদের স্পিকার ও সাবেক রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আগামী প্রজন্মকে শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে রাষ্ট্র উপকৃত হবে। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জন করতে পারেনি, তাদের মেধাকেও যথাযথভাবে কাজে লাগাতে হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সম্মান দিতে হবে। রাষ্ট্র বা সরকারের দায়িত্ব হলো শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে এসব কথা বলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
বিদ্যালয়ের হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালালউদ্দিন, শম্ভুপুর বিএনপির সভাপতি কামরুজ্জামান ঝান্টু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, চাচড়া বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম এবং অভিভাবক রফিকউল্লাহ মাস্টার প্রমুখ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চলতি বছর সারাদেশে এসএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয় ঘটলেও শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯০ জন সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে সংবর্ধনা অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা, মূল্যবোধ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
