সর্বশেষঃ

ভোলা দারুল হাদিস কামিল মাদরাসায় ‘স্টপ দ্য স্টিগমা’ শিক্ষক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা

কিশোরীদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং এ বিষয়ে প্রচলিত সামাজিক সংকোচ ও কুসংস্কার দূরীকরণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসায় ‘স্টপ দ্য স্টিগমা’ উদ্যোগের আওতায় শিক্ষক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় মাদরাসার শিক্ষকদের সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈমের সভাপতিত্বে সাজেদা ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার মোঃ বিপ্লব হোসেন ও প্রতিনিধি অনিকা অনু উপস্থিত ছিলেন। এতে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় পরিচ্ছন্নতা, ব্যক্তিগত স্বাস্থ্যসুরক্ষা, প্রচলিত ভুল ধারণা ও সামাজিক সংকোচ দূরীকরণ, কিশোরীদের প্রতি সহমর্মী আচরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণে শিক্ষকদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।