সর্বশেষঃ

ভোলায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক সভা অনুষ্ঠিত

​”রূপালী মৎসে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর দ্বিতীয় দিনে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে ভোলা সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা কৃষি অফিসারের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে ভোলা সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান আলোচনা করেন জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন। এ সময় স্থানীয় মৎস্য খাতের সম্ভাবনা, নদী ও জলাশয়ে মাছের টেকসই উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য সম্পদ সুরক্ষায় বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোকপাত করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন এবং উপ-সহকারী মৎস্য কর্মকর্তা নেছার উদ্দিনসহ স্থানীয় মৎস্যজীবী ও সংশ্লিষ্ট বৃক্তিরা। বক্তারা স্থানীয় নদীতে ক্ষতিকর জাল ব্যবহার বন্ধ করা এবং ইলিশসহ অন্যান্য মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।