"রূপালী মৎসে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর দ্বিতীয় দিনে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ভোলা সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা কৃষি অফিসারের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভোলা সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান আলোচনা করেন জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন। এ সময় স্থানীয় মৎস্য খাতের সম্ভাবনা, নদী ও জলাশয়ে মাছের টেকসই উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য সম্পদ সুরক্ষায় বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোকপাত করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন এবং উপ-সহকারী মৎস্য কর্মকর্তা নেছার উদ্দিনসহ স্থানীয় মৎস্যজীবী ও সংশ্লিষ্ট বৃক্তিরা। বক্তারা স্থানীয় নদীতে ক্ষতিকর জাল ব্যবহার বন্ধ করা এবং ইলিশসহ অন্যান্য মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ