বরগুনা ও ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযান, ১২৯ পিস ইয়াবাসহ আটক ২
পাকিস্তান সফরে জিজেইউএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধি দল

মোঃ সামিরুজ্জামান, সিনিয়ার স্টাফ রিপোর্টার :
গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধি দল ১২ দিনের সফরে আগামীকাল শনিবার (৮ আগষ্ট) রাতে পাকিস্তান যাচ্ছেন।
পাকিস্তানের লাহোরের ইউনিভার্সিটি অব ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস (UVAS)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাসুদ রব্বানীর আমন্ত্রণে প্রতিনিধি দলটি এ সফরে অংশ নিচ্ছে।
জানা গেছে, সফরকালে প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রাণিসম্পদ উন্নয়ন, একাডেমিক কার্যক্রম এবং বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ পরিদর্শন করবে। পাশাপাশি দুই দেশের অভিজ্ঞতা বিনিময়, সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিতকরণ এবং প্রাণিসম্পদ ও গ্রামীণ উন্নয়ন–সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে।
এ ছাড়া সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি পাকিস্তানের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন করবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ সফরের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি গ্রামীণ উন্নয়ন, প্রাণিসম্পদ ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে নতুন সুযোগ সৃষ্টি হবে।
