ইন্দোনেশিয়ায় ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন ভোলার মাহবুবুর রহমান ফাহিম

ইন্দোনেশিয়ায় ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন ভোলার মাহবুবুর রহমান ফাহিম

ভোলার লালমোহন উপজেলার মেধাবী শিক্ষার্থী মাহবুবুর রহমান ফাহিম ইন্দোনেশিয়ার State Islamic University of Jember-এ ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন। তাঁর এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া গ্রহণপত্র (Acceptance Letter) অনুযায়ী, ফাহিম ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে উচ্চশিক্ষার জন্য মনোনীত হয়েছেন। স্কলারশিপের আওতায় তিনি সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার সুযোগ পাবেন।

মাহবুবুর রহমান ফাহিম ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রুহুল আমিন হাজী বাড়ির বাসিন্দা। তিনি ২০১৭ সালে লালমোহন মডেল মাদরাসা থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে ২০২৩ সালে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ ৪.৮৮ এবং ২০২৫ সালে ঢাকার তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় জিপিএ ৫.০০ অর্জন করেন।

ফাহিমের বাবা মো. ওমর ফারুক করিমগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষক এবং মা জান্নাতুল ফেরদাউস গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার স্বপ্ন লালন করে আসছিলেন।

স্কলারশিপ অর্জনের অনুভূতি জানিয়ে মাহবুবুর রহমান ফাহিম বলেন, “আল্লাহর অশেষ রহমত, মা-বাবার দোয়া এবং শিক্ষকদের আন্তরিক সহযোগিতার কারণেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে। দেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক অঙ্গনে ভালোভাবে পড়াশোনা করতে চাই। ভবিষ্যতে অর্জিত জ্ঞান দেশের শিক্ষা ও সমাজ উন্নয়নে কাজে লাগাতে চাই।”

ফাহিমের এই আন্তর্জাতিক সাফল্যে তাঁর পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সহপাঠী এবং স্থানীয়রা অভিনন্দন জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, বিদেশে উচ্চশিক্ষা শেষে তিনি দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।